কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জাতীয় আধুনিক কলা সংগ্রহশালায় ‘তক্ষণম’ নামক বিশেষ কলা প্রদর্শনীর উদ্বোধন করেন। এই উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৫০ জন শিল্পীর ২৫০টিরও বেশি মূর্তি ও কলাকর্ম প্রদর্শিত হয়েছে, যা দর্শকদের ভারতীয় শিল্পকলার বিভিন্ন রূপের সাথে সংযুক্ত করেছে।



