মূল বিষয়বস্তুতে যান
journalismindia
জার্নালিজম ইন্দিা আপনার সংবাদ, আপনার ভাষা

রত্না দত্তের সমর্থনে শান্তিপাড়াসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযানে মুখ্যমন্ত্রী

১২ নভেম্বর, আগরতলা:পুর নির্বাচনে রত্না দত্তের সমর্থনে শান্তিপাড়াসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযানে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তিনি বিকশিত আগরতলা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

journalismindia
1 মিনিটে পড়ুন

অন্যান্য বিভাগEnglishहिन्दीاردو

১২ নভেম্বর, আগরতলা: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আজ পুর নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের সমর্থনে শান্তিপাড়াসহ বিভিন্ন এলাকায় জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের অকুণ্ঠ সমর্থন ও আশীর্বাদকে পাথেয় করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনকেন্দ্রিক সুশাসনের মাধ্যমে বিকশিত আগরতলা গড়ে তুলতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, মানুষের উৎসাহ, ভালোবাসা ও ইতিবাচক সাড়া উন্নয়ন, সুশাসন এবং এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতি তাঁদের দৃঢ় প্রত্যাশারই প্রতিফলন।

সূত্র: Prasar Bharati (PB-SHABD)

শেয়ার করুন:

আরও রাজনীতি