গড়িয়ার ফরতাবাদের ফ্ল্যাটে ঘটনার পুণর্নিমান
journalismindia
1 মিনিটে পড়ুন
দক্ষিণ কলকাতার গড়িয়ার ফরতাবাদের ফ্ল্যাটে গত শনিবার রাতে কি ঘটেছিল সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে, ঘটনার পুণর্নিমান করা হল । মৃত যুবকের প্রেমিকা ও তার মাকে সঙ্গে নিয়ে আজ সকালে ওই ভাড়া ফ্ল্যাটে পৌঁছোয় পুলিশ। ঘটনার পুণর্নিমান করা হয়। নমুনা সংগ্রহ করে ফরেন্সিকের দল। গত শনিবার ওই ফ্ল্যাট থেকে সার্থক সরকার নামের এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তার কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় পুলিশ সার্থকের প্রেমিকা ও তার মাকে গ্রেফতার করে।
সূত্র: Prasar Bharati (PB-SHABD)



